ঢাকাTuesday , 19 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি স্বতন্ত্র  প্রার্থীর 

দেশ চ্যানেল
December 19, 2023 9:57 am
Link Copied!

মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-

 

বিচার না পেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম  মাহফুজ চৌধুরী অবসর।

সোমবার ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দর পর বিকেল ৫টার দিকে কালাই উপজেলার মাত্রাই বাজারে পোস্টার টাঙানো কে কেন্দ্র করে নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কর্মী সমর্থকের হামলায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরের কাঁচি মার্কার ৮ জন কর্মী সমর্থককে আহত করার প্রতিবাদে ঐ দিনই রাত ১১ দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচির সময় ঐ স্বতন্ত্র প্রার্থী অবসর এসব কথা বলেন।

এ সময়  রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী কাচি মার্কার নেতাকর্মীদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। রিটার্নিং কর্মকর্তার আশ্বাসে অবস্থানরত কর্মী সমর্থকরা কর্মসূচি সমাপ্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল  হান্নান সহ স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরের কর্মী সমর্থকরা।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST