ঢাকাSaturday , 17 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা। 

দেশ চ্যানেল
February 17, 2024 3:49 pm
Link Copied!

মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসেন জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। এসময় জাতীয় সাংসদ স্থানীয় সংবাদকর্মীদের একসাথে দেখে খুবই খুশি হন। এসময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন আমার চৌগাছা-ঝিকরগাছা আসনে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। ইজিবাইক, ভ্যান-রিকশা, নসিমন, ফুটপাতের দোকান বা কোনো ব্যক্তির কাছ থেকে ভয় দেখিয়ে কেউ কোনো অর্থ নিতে পারবেনা। যদি কেউ হয়রানির শিকার হন তবে আমাকে জানাবেন। তিনি আরও বলেন, আমি মানুষের সেবা করতে এসেছি। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ, মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকান্ড পরিচারনা করলে যত দ্রুত পারেন আমাকে জানাবেন। তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যারা এমন কার্যক্রম পরিচালনা করে এবং মদদ দেন তাদের বিরুদ্ধে আপনারা লিখবেন। সকল ভালো কাজে আমি সর্বদা আপনাদের আছি এবং থাকবো।

শনিবার দুপুর ১২টার সময় হাসপাতাল রোডের দৌলতুন্নেসা ওহাব ফাউন্ডেশন চত্বরের এই আয়োজনে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ইসমাইল হোসেন, আঃ জলিল, সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সিনিয়র সহ সভাপতি মহাসিন আলম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, এএসএম জাফর ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সহ দপ্তর সম্পাদক সুমন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ,তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, কার্যকরী সদস্য আলমগীর হোসেন, মাহমুদুল হাসান সুমন, সাদ্দাম হোসেন, আব্দুল জব্বার, রেজওয়ান আহমেদ, শাকিল আহমেদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST