ঢাকাThursday , 22 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় ৭ দফা দাবিতে এম এল স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ। 

দেশ চ্যানেল
August 22, 2024 10:40 am
Link Copied!

মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছা পৌরসভার অন্তর্গত সবচেয়ে প্রাচীন বিদ্যাপিঠ ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদের অপসারণ সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল নয়টা থেকে বেলা ১টা পর্যন্ত স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়ে গেটের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসময় শিক্ষার্থীরা কোটি টাকার দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে আগামী রবিবার (২৫ আগষ্ট) এর মধ্যে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অন্য দাবি গুলো হলো স্কুলের সকল দুর্নীতির সুষ্ঠু আইনি তদন্ত এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, প্রতিটা খাতের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব, নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাধ্যতামূলক ক্লাস নেওয়া, স্কুলের অতীত ঐতিহ্য এবং সুনাম ফিরিয়ে আনা, অবৈধ বেতন নেওয়া বন্ধ করা এবং নির্দিষ্ট খাতের আয় নির্দিষ্ট খাতে সঠিকভাবে ব্যয় করা। বিক্ষোভ চলাকালীন স্কুলের সকল শিক্ষকদের পক্ষ থেকে সহকারী প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুল আলম শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আহবান করেন এবং তাদের দাবি গুলো লিখিতভাবে জমা দিতে আহবান জানান। কিন্তু শিক্ষার্থীরা প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে জানান এবং দাবিগুলো লিখিতভাবে জমা দেন। ছাত্রদের সাথে এসময় বৈষম্য বিরোধী ছাত্রসমাজ ঝিকরগাছার প্রতিনিধি হিসেবে মোঃ রাতুল হাসান, মোঃ তৌহিদুল ইসলাম বাপ্পি, আল আসিফ হিমেল সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

 

এদিকে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ গত ১৯ তারিখ থেকে ছুটিতে আছেন এবং আজ ৩০ দিনের মেডিকেল ছুটির আবেদন করেছেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST