ঢাকাMonday , 8 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে নৌকার সমর্থকদের উপর হামলা ও বাড়িঘর ভাংচুর, আহত ১০

দেশ চ্যানেল
January 8, 2024 11:51 am
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
৮ জানুয়ারি (সোমবার) সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী, হীরাডাংগা ও শুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ৭জানুয়ারী (রবিবার) নির্বাচনে ঝিনাইদহ ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর সদরের ওই ৩ টি গ্রামে স্থানীয় নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এরই জের ধরে সকালে মহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের অনুসারীরা বারইখালী, হীরাডাংগা ও শুরাপাড়া গ্রামে হামলা চালায়। হামলাকারীরা প্রায় ৫০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। বাধা দেওয়ায় নারীসহ আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উভয় পক্ষের উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে একই আসনের হরিনাকুন্ডু উপজেলার শিতলী এলাকায় দুপক্ষের উত্তেজিত সমর্থকদের শান্ত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST