ঢাকাFriday , 6 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী গণসংযোগে ব্যাপক সাড়া।

দেশ চ্যানেল
February 6, 2026 10:57 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু// আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওলা এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে মতবিনিময় করেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক ও উন্নত টাঙ্গাইল গড়ে তুলতে চাই।

এ সময় স্থানীয় বাসিন্দারাও তাঁর সঙ্গে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

গণসংযোগে প্রার্থীর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। তারা হরিণ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST