ঢাকাThursday , 3 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে অপরাধ নিয়ন্ত্রণে ডিবির বিশেষ অভিযান,বসছে বিশেষ চেকপোস্ট।

দেশ চ্যানেল
September 3, 2026 4:19 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইলঃ

টাঙ্গাইল শহরে অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান শুরু করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এ বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ারুল আজিম।

ডিবি পুলিশ সূত্র জানায়, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিবি (দক্ষিণ) এর কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে একাধিক দল মাঠে কাজ করছে। অভিযানের সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন ধরনের যানবাহনে নজরদারি এবং তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনের পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনস্বার্থে ডিবি পুলিশের এ বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST