ঢাকাWednesday , 17 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগী বৃদ্ধি, ১২ বেডের ওয়ার্ডে ভর্তি ৯৩ জন

দেশ চ্যানেল
January 17, 2024 8:16 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে
এক সপ্তাহ ধরে কনকনে ঠাণ্ডার মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশু বেশি। আক্রান্তরা কেউ কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে। অনেকেই জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি হচ্ছে। এ ছাড়া অনেকে ঠান্ডা, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসকদের হিমসিম খেতে হচ্ছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সরেজমিন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে ১২ আসনের বিপরীতে দুপুর পর্যন্ত ভর্তি রয়েছে ৯৩ জন। তাদের মধ্যে শিশু বেশি। এক শয্যায় গাদাগাদি করে দুই জন চিকিৎসা নিচ্ছে। অনেকে মেঝেতে থাকছে।
দেলদুয়ার থেকে চিকিৎসা নিতে আসা জমিলা খাতুন বলেন, ‘আমার দেড় বছরের নাতি চার দিন ডায়রিয়ায় আক্রান্ত। সোমবার হাসপাতালে ভর্তি হয়েছি। তবে সিট না পেয়ে বারান্দার মেঝেতে থাকতে হচ্ছে। ঠান্ডায় রাতে বেশি কষ্ট হয়। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়।’

সদর উপজেলার ঘারান্দা থেকে আসা আসমা আক্তার বলেন, ‘আমার মেয়েকে দুই দিন হাসপাতালে ভর্তি করেছি। ওয়ার্ডে পা ফেলার জায়গা নেই। মেঝেতে থাকায় আমাদের বেশি কষ্ট হচ্ছে। ওয়ালের পাশের ড্রেন থেকে দুর্গন্ধ আসছে। সব ওষুধ হাসপাতাল থেকে দিলেও পরীক্ষা-নিরীক্ষা সরকারি খরচে হাসপাতালে থেকে করতে পারলে আমাদের মতো সাধারণ রোগীদের উপকার হতো।’
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান বলেন, হাসপাতাল ২৫০ শয্যার হলেও সব সময় পাঁচ শতাধিক রোগী ভর্তি থাকে। গত ১৬ দিনে ডায়রিয়া ওয়ার্ডে ৬৭৮ জন রোগী ভর্তি হয়েছে। অনেক ওষুধ সাপ্লাই নেই। সেগুলো রোগীদের বাইরে থেকে কিনে আনতে হয়।

তিনি আরও বলেন, হাসপাতাল প্রতিনিয়ত পরিচ্ছন্ন করা হয়। ডায়রিয়ার হাত থেকে নিজেদের রক্ষা করতে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া মুখে মাস্ক ব্যবহার করারও পরামর্শ দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST