টাঙ্গাইলে ব্যতিক্রমী আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে কেক কটা, দোয়া মাহফিল, র্যালি ও বর্তমান সরকারের সাফল্য তুলে ধরার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নারী-ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। ২৯ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে শামীমা আক্তারের উদ্যোগে অসহায় দুস্থ, প্রতিবন্ধী, নারী উদ্যোক্তা, আশ্রয়ণ প্রকল্পের নারী বাসিন্দা, তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে উপজেলা পরিষদের হল রুমে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নারী- ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুথফারনাহার লিপিসহ সদর মহিলা...
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে কেক কটা, দোয়া মাহফিল, র্যালি ও বর্তমান সরকারের সাফল্য তুলে ধরার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নারী-ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
২৯ সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে শামীমা আক্তারের উদ্যোগে অসহায় দুস্থ, প্রতিবন্ধী, নারী উদ্যোক্তা, আশ্রয়ণ প্রকল্পের নারী বাসিন্দা, তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে
উপজেলা পরিষদের হল রুমে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নারী- ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুথফারনাহার লিপিসহ সদর মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।
এ সময় বিভিন্ন শ্রেণীর পেশার নারীর শিশুরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।