ঢাকাThursday , 22 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন।

দেশ চ্যানেল
August 22, 2024 3:12 pm
Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিভিন্ন দপ্তরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সীমাহীন দুর্নীতি বন্ধে ও অপসারণ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের গেইটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ তুলে বক্তব্য দেন।

 

তারা বলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শেরিকুজ্জামান ও অডিটর মজিবর রহমান, উপজেলা প্রকল্প ও ত্রাণ কর্মকর্তাকে চাকুরী থেকে বরখাস্ত, সেটেলম্যান অফিসে ঘুষ -দুনীতি এবং দালাল মুক্ত করণ, ভূমি অফিসে খাজনা খারিজের দুর্নীতি, হয়রানি বন্ধ ও দালাল মুক্ত করণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দুর্নীতি বন্ধ করাসহ গাইনী ডাক্তার নিয়োগ দিয়ে গর্ভবতী সিজার চালু করার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিপুর থানা আইন শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা বিষয়ক কমিটির আহ্বায়ক সুমন,কবি ও লেখক মঞ্জুরুল আলম, নাহিদ ইসলাম ইমন, আসিফ হোসেন, দুলাল মির্জা, মোজাহেদুর ইসলাম ইমন প্রমুখ।

 

মানববন্ধন শেষে হরিপুর উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST