নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ভূমিসেবাকে দুর্নীতি-হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর ভূমিসেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারা দেশের ন্যায় আজ মঙ্গলবায় (১৯ মে) উপজেলা ভূমি অফিস, হরিপুর, ঠাকুরগাঁও এ ৩(তিন) দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ মো আব্দুস সালাম। তিনি আরো বলেন ,এই ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও সহজ করে ।জনগণকে ভূমিসেবা দিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেওয়া হবে, যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়।
এ বছর ভূমিসেবা মেলার প্রতিপাদ্য বিষয়- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
ভূমিসেবা মেলার উদ্দেশ্য সমূহের মধ্যে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে নাগরিকদের ভূমিসেবা প্রাপ্তির বিষয়ে ধারণা দেওয়া, মেলায় সরাসরি ভূমিসেবা প্রদান, অটোমেটেড ভূমিসেবা সিস্টেম ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহযোগিতা করা। ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।
এ সময় আরো উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী অফিসার জনাব চন্দন কর, সহকারী কমিশনার (ভূমি) জনাব উজ্জ্বল বাইন, হরিপুর থানা ওসি তদন্ত শরিফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

