ঢাকাThursday , 26 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে মোরগ লড়াই খেলায় বড় মোরগ পুরস্কার।

দেশ চ্যানেল
March 26, 2026 12:53 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ  মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসটি নানা কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসন আয়োজন করেন। তারই অংশ হিসেবে উপজেলা মাঠে ফুটবল খেলা ও ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়।  পরে উক্ত মোরগ লড়াই খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বড় মোরগ দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।

ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

বিশেষ অতিথি ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান,কালকিন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা বিএনপি নেতা ইরান তালুকদার, মোঃ নুরুজ্জামান তালুকদার নুরু, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ সহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST