ঢাকাSaturday , 10 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বিএনপির শান্তি মিছিল।

দেশ চ্যানেল
August 10, 2024 12:53 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ বিএনপির শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকালে উপজেলার নবগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে মুসলিম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমন্বয়ে এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি প্রেমেন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক প্রিয়লাল সরকারের নেতৃত্বে এ শান্তি মিছিলে আরও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিহির বিশ্বাস, ডাসার উপজেলা বিএনপি নেতা নুরুজ্জামান তালুকদার(নুরু),ডাসার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ, বিএনপি নেতা জব্বার হোসেন, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হরষিদ মল্লিক, প্রচার সম্পাদক বিভাষ সরকার,ক্রিয়া বিষয়ক সম্পাদক কিলিংটন বাড়ৈ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিটন বিশ্বাস সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শান্তি মিছিল শেষে বক্তারা বলেন, আমরা সম্প্রতির বন্ধনের মাধ্যমে মুসলিম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এক সাথে বসবাস করে আসছি। কিছু দুষ্কৃতকারী সাম্প্রদায়িক দন্দ্ব ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করে আসছে।

কোন ভাবেই যাহাতে,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস,সাম্প্রদায়িক দ্বন্দ্ব ও সহিংসতা সৃষ্টি করতে না পারে, সে ব্যপারে সকলে সচেতন থাকবেন।

সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST