ঢাকাMonday , 15 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় চারটি ইউনিয়ন ভূমি অফিসে একসাথে চার ভূমি উপ সহকারি কর্মকর্তার দায়ীত্বভার গ্রহন

দেশ চ্যানেল
January 15, 2024 10:52 am
Link Copied!

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়া উপজেলার ৪টি ইউনিয়ন ভূমি অফিসে(তহশীল) চার জন ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা(নায়েব) দায়ীত্ব ভার গ্রহন করেছেন।
গতকাল রবিবার ১৪ই জানুয়ারি সকালে তারা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ এর কার্যালয়ে হাজির হয়ে যোগদান পূর্বক নিজ নিজ কর্মস্হলে দায়ীত্ব ভার গ্রহন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এস,এম মুস্তাফিজুর রহমান এর গত ৩ জানুয়ারী স্বাক্ষরিত এক পত্রে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি অফিসে রাজিব হোসেন,থুকড়া ইউনিয়ন ভূমি অফিসে বোরহান উদ্দীন,শোভনা ইউনিয়ন ভূমি অফিসে কামনাশিষ হীরা এবং বয়ারশিং(চুকনগর) ইউনিয়ন ভূমি অফিসে মোঃ আশরাফুজ্জামান কে পদায়ন করা হয়।পদায়িত ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা গন গত ৯ জানুয়ারী খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
গতকাল রবিবার তারা আনুষ্ঠানিক ভাবে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কার্যালয়ে যোগদান করে নিজ নিজ কর্মস্হলে দায়ীত্ব ভার গ্রহন করেছেন। নতুন যোগদানকৃত ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তাগন ৪০ তম বিসিএস নন ক্যাডার কর্মকর্তা বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST