ঢাকাSaturday , 22 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে চান্দিনা ভিটা প্রকৃত ব্যবসায়ীদের না দিয়ে প্রভাবশালীদের নামে দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
August 22, 2026 5:41 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার ষ্টাফ রিপোর্টার (ভোলা)।।

ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ২০১৪ সালে লিজ নেওয়া ৪১টি চান্দিনা ভিটা নিয়মবহির্ভূতভাবে রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে প্রভাবশালীদের নামে এই বরাদ্দ দেওয়ায় তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

শনিবার (২২ আগস্ট ২০২৬) শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন হাওলাদার।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০০৭ সালে কতিপয় ব্যক্তির প্ররোচনায় পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন শশীগঞ্জ দক্ষিণ বাজারের ব্যবসায়ীদের ভিটাগুলো উচ্ছেদ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের অধীনে ২০১৪ সালে ব্যবসায়ীদের মাঝে ওই ভিটাগুলো একসনা লিজ দেওয়ার জন্য আবেদন আহ্বান করা হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও আবেদন করেন। কিন্তু একশ্রেণীর অসাধু কর্মকর্তার মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভাষ কর্মকার এবং এমপিওভুক্ত শিক্ষক পিজুস কর্মকারসহ বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি চাকুরিজীবীদের নামে এসব ভিটা একসনা বরাদ্দ নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, এসব অনিয়মের বিরুদ্ধে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে তজুমদ্দিন সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্র্রিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হলেও রহস্যজনক কারণে সেই প্রতিবেদন এখনও আলোর মুখ দেখেনি।

অবৈধভাবে নেওয়া এসব ভিটা বরাদ্দ অবিলম্বে বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের মাঝে পুনরায় বরাদ্দ দেওয়ার জন্য জোর দাবি জানান ব্যবসায়ী নেতারা।

এ সময় তজুমদ্দিন দক্ষিণ বাজার ব্যাবসায়ী কমিটির সহ সভাপতি কাজী আলমগীর, ব্যাবসায়ী আলহাজ্ব ওজিউল্ল্যাহ মিয়া, ফরিদ ফকির, কামরুল হাসান, বাবলু হাওলাদার, গোলাম মোস্তফা লিটন, বাচ্চু,গাজী ইব্রাহিম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST