ঢাকাSunday , 1 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।

দেশ চ্যানেল
February 1, 2026 9:34 am
Link Copied!

স্টাফ রিপোর্টার (ভোলা)।।

ভোলার তজুমদ্দিন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজম খান।

জরিমানা প্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান তজুমদ্দিন মধ্য বাজারের শরীফ এন্টারপ্রাইজ কে খাদ্য দ্রব্যাদির (খোলা বিস্কুট, চানাচুর,মনেক্কা) প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ উল্লেখ না থাকার দায়ে নগদ ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি এবং ফ্রিজিং হাঁস বাজারজাতের দায়ে তজুমদ্দিন মধ্য বাজার স্বপ্ন সুপার শপকে নগর ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

এবং জব্দকৃত ৩০ টি হাঁস ও মেয়াদ উত্তীর্ণ মালামাল নিয়ে যায় এবং তালুকদার ট্রেডার্সে জ্বালানি গ্যাস সিলিন্ডারের ক্রয় কেশমেমো ও বিক্রয় মুল্যের তালিকা না থাকার দ্বায়ে নগদ ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

জেলা এ ক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজম খান বলেন, অবৈধভাবে ও মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির করায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST