ঢাকাTuesday , 8 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে শম্ভপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ।

দেশ চ্যানেল
September 8, 2026 2:34 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার ষ্টাফ রিপোর্টার (ভোলা)।

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষক সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্স এ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, প্রধান শিক্ষক জালালউদ্দিন, শম্ভুপুর বিএনপি সভাপতি কামরুজ্জামান ঝান্টু, সম্পাদক শাখাওয়াত হোসেন, চাচড়া বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম, অভিভাবক রফিকউল্লাহ মাস্টার প্রমূখ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবছর সারাদেশে এসএসসি পরিক্ষায় ফলাফল বিপর্যয় ঘটলেও শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৯ জন শিক্ষার্থী পরিক্ষা অংশ নিয়ে ৯০ সফলতার সাথে পাশ করেন। এদের মধ্যে ৬ জন জিপিএ -৫ অর্জন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST