ঢাকাMonday , 27 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

“তথ্য অধিকার আইন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
November 27, 2023 11:34 am
Link Copied!

আনারুল ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়।

জাতীয় কবি কাজী নজরুলইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায়(কনফারেন্স কক্ষ) আই কিউ এ সি কর্তৃক “তথ্য অধিকার আইন” বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আই কিউ এ সি কর্তৃক আয়োজিত “তথ্য অধিকার আইন” বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অথিতি হিসেবে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বিশেষ অথিতি হিসেবে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের কোষাধ‍্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন। স্বাগত বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।

প্রধান অথিতির বক্তব্যে উপাচার্য বলেন, একটা সময় তথ্যের সহজলভ্যতা ছিলোনা, এখন অনলাইনে তথ্যের সহজলভ্যতার ফলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা স্বচ্ছ ভাবে দেশ পরিচালনা করতে চায় বিধায় এই তথ্য অধিকার আইন প্রণয়ন করেছেন।

 

বিশেষ অথিতির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক বলেন,জনগণের ক্ষমতায়ন, সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়ানো এবং দূর্নীতি কমানো এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতেই ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়।

 

রিসোর্স পার্সন হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান তথ্য অধিকারের ইতিহাস, স্বীকৃতি ও উদ্দেশ্য এবং তথ্য সরবরাহ ও তথ্য প্রাপ্তির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রেজাউদ্ধৌলা প্রধানের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ন কবীর, এছাড়াও উপস্হিত ছিলেন প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার,বিজ্ঞান অনুষদের ডিন ড. উজ্জ্বল কুমার প্রধান ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তারা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST