ঢাকাTuesday , 12 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিয়ায় করেন রেলপথ মন্ত্রী।

দেশ চ্যানেল
December 12, 2023 4:35 am
Link Copied!

মোঃশাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।

গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় শোভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রেলপথ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বোদা উপজেলা শাখা সম্মানিত সভাপতি এডভোকেট মোঃওয়াহিদুজ্জামান সুজা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আলম টবি, বোদা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু মোহাম্মদ ইমতিয়াজ হোসেন মির্জা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রবিউল আলম সাবুল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রীর এপিএস রাশেদ প্রধান,অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,মহিলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় রেলপথ মন্ত্রী বলেন বাংলাদেশ আওয়ামী লীগমুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, নির্বাচন আচরণ বিধি মেনে যথা সময়ে নির্বাচন হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST