ঢাকাThursday , 15 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়া উপজেলা বিএনপি কর্তৃক ৩দিনের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

দেশ চ্যানেল
August 15, 2024 3:38 pm
Link Copied!

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:

সন্ত্রাস,নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেঁতুলিয়া উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকাল থেকে তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী তেতুল তোলায় উপজেলা বিএনপির আহবায়হক শাহাদত হোসেন রনজু ও সদস্য সচিব রেজাউল করিম শাহীন এর নেতৃেত অবস্থান নিতে থাকেন নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেন সহস্রাধিক নেতাকর্মী। এসময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে ঐতিহ্যবাহী তেতুলতলা চত্ত্বর।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাইদ মিয়া , উপজেলা ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, খন্দকার আবু নোমান এনাম আহবায়ক উপজেলা যুবদল ,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, উপজেলা তাঁতি দলের সভাপতি আল আমিন,সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ করিম, মৎসজীবি দলের সভাপতি আসিক ইকবাল, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহ্বায়ক হামিদুল হক লাবু,সদ্যস সচিব জাকির হোসেন,৩নং ইউপি সম্পাদক তোজাম্মেল হক সহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।

কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি করেন নেতাকর্মীরা।পরে যুবদলের নেতৃত্বে এক বিশাল মিছিল সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST