ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বিশেষ মহড়া।
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনার বেড়া থানা এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জানুয়ারি) বেড়া মডেল থানা এলাকায় পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়। পাবনা জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ সাহেবের সরাসরি দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া-সাঁথিয়া সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার। বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসন্ন নির্বাচনে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের...
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনার বেড়া থানা এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জানুয়ারি) বেড়া মডেল থানা এলাকায় পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়।
পাবনা জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ সাহেবের সরাসরি দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া-সাঁথিয়া সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসন্ন নির্বাচনে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা ও প্রতিবন্ধকতা রুখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।