ঢাকাSunday , 24 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দলমত নির্বিশেষে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মোর্তজা

দেশ চ্যানেল
December 24, 2023 12:39 pm
Link Copied!

লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মোর্তজা দলমত নির্বিশেষে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন।

রবিবার ( ২৪ ডিসেম্বর) সকালে মাশরাফী ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে বিকাল সাড়ে ৩ টায় নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে তার নির্বাচনীএলাকা কালনায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীসহ হাজার হাজার এলাকাবাসী ফুলের পাপড়ি ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

তিনি কালনা সেতু সংলগ্ন লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্য দেন। এরপর তিনি দলীয় নেতা কর্মী নিয়ে ঢাকা – বেনেপোল মহাসড়কের দিয়ে পায়ে হেটে আলা মুন্সির মোড়, কুন্দশী সিএন্ডবি চৌরাস্তায়, উপজেলা পরিষদ সামনে বটতলায়,লক্ষীপাশা তেল পাম্পের পাশে ও এড়েন্দা বাসষ্টানে পথে শেষে নড়াইলের উদ্দেশ্যে লোহাগড়া ত্যাগ করেন। এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, সাবেক ছাত্রনেতা ও কলাবাড়িয়া ইউপির চেয়ারম্যান এডভোকেট মাহমুদুল হাসান কয়েস, আওয়ামী লীগ নেতা কাজী বশিরুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়নেরচেয়ারম্যান এস এম পলাশ, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহ- সভাপতি ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি আশরাফুল আলম, লোহাগড়া আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান,জেলা কৃষক লীগের সাধারণ খান জাহাঙ্গীর আলম, জেলা যবমহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, সহ সভাপতি রোজিয়া সুলতানা চামেলী,আওমীলীগের মহিলা নেত্রী লেবিয়া বেগম, উপজেলা ভাইচ চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন ইতি, এম এম রাশেদ হাসান,, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল শেখ, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্জুর কাজি,সম্পাদক মোঃ জিরু কাজি,হাদিয়ার মল্লিক প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST