ঢাকাMonday , 13 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা প্রদান।

দেশ চ্যানেল
April 13, 2026 7:52 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

দীঘিনালায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দীঘিনালা জোনের উদ্যোগে নতুন বোয়ালখালী বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ৪৮ জন ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

জানা যায়, সহায়তার অংশ হিসেবে ৩৪ জন ব্যবসায়ীকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এ সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৭ মার্চ রাতে নতুন বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়, ফলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এই সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST