দুমকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা।
মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় দুমকী উপজেলার পিরতলা বাজারে অভিযান চালিয়ে ২ টি বেকারি প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়ার নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পিরতলা বাজারের বিভিন্ন বেকারি, ফার্মেসী, মুদি, সবজি ও ফলের দোকানে পন্যের মূল্যে ও মান যাচাই করা হয়। অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পন্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না থাকায় পিরতলা বাজারের ভাই ভাই বেকারিকে ১৩হাজার টাকা ও আশার আলো বেকারিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার...
মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় দুমকী উপজেলার পিরতলা বাজারে অভিযান চালিয়ে ২ টি বেকারি প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়ার নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পিরতলা বাজারের বিভিন্ন বেকারি, ফার্মেসী, মুদি, সবজি ও ফলের দোকানে পন্যের মূল্যে ও মান যাচাই করা হয়। অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পন্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে না থাকায় পিরতলা বাজারের ভাই ভাই বেকারিকে ১৩হাজার টাকা ও আশার আলো বেকারিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহাত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।