ঢাকাSunday , 7 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় 

দেশ চ্যানেল
April 7, 2024 2:29 pm
Link Copied!

রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। এসময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে সাংবাদিকদের জানান। শনিবার বিকেলে পৌর শহরের

মোক্তারপাড়ার অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার

বলেন, আমি আপনাদের ভালোবাসায় ও বিপুল ভোটে ২ বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে থেকে সেবা করেছি । আমি এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সবধরনের নাগরিক সেবা নিশ্চিত করবো। উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে একটি আধুনিক উপজেলা গঠনে নিরলসভাবে কাজ করবো । উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রীক উন্নয়নে কাজ করবো এবং দুর্গাপুরকে একটি দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে দুর্গাপুর উপজেলাকে উন্নয়নের রোল মডেল বানাতে সক্ষম হবো। আমি উপজেলাবাসীর দোয়া ও সমর্থন চাই।

 

এ সময় উপস্থিত ছিলেন, পারভীন আক্তারের পিতা আনিছুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা লিয়াকত আলী, পৌর যুবলীগের সভাপতি নজরুল ইসলাম,ডাক্তার সারোয়ার হোসেন শিপলু তালুকদার,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর ফরিদ মিন্টু, আওয়ামী লীগ নেতা শওকত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST