ঢাকাSaturday , 6 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দেখভাল আর পরিচর্যার অভাবে ধ্বংসের দিকে খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়াম! 

Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

নাই কোনো পরিচর্যা, দেখভাল সংরক্ষণে রয়েছে চরম অবহেলা।

সেই কবে কোন দলের খেলার মধ্য দিয়ে ইতি টেনেছে খুলনার অন্যতম শেখ শহীদ আবুনাসের বিভাগীয় স্টেডিয়ামের ক্রিকেট খেলা তা

ভুলতে বসেছে খুলনার ক্রিকেটপ্রেমী মানুষেরা। সাথে স্টেডিয়ামটি বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে দর্শক গ্যালারির আসনসহ আনুষঙ্গিক প্রয়োজনীয় দামি দামি সরঞ্জামাদি টিকিট কাউন্টার ময়লা আবর্জনার স্তুপে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে দর্শক প্রবেশের সবগুলো ক্লক্সাবল গেটে জংপড়ে জরাজীর্ণ অবস্থা ধারণ করেছে ফলে বিগত আমলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথাও এখন খুলনার জনগণের কাছে শুধুই ইতিহাস। মাঠের শ্রীবিদ্ধি ও বর্তমান পরিচর্যার পরিস্থিতি দেখে ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন আগামীতে আদৌ কোনোদিন আন্তর্জাতিক অথবা আঞ্চলিক কোনো খেলার ভেন্যু নির্ধারণ হবে কিনা তার আশা ভরসা ও ছেড়ে দিয়েছে দর্শকরা। পাশাপাশি ক্রিকেট প্রেমীদের আলোচনার কেন্দ্রস্থলেও নাই শেখ শহীদ আবু নাসের স্টেডিয়ামের কথা।

অথচ খুলনা বিভাগের ১০ জেলার মধ্য একমাত্র শেখ আবু নাসের স্টেডিয়াম বিভাগীয় পর্যায়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্রিকেট খেলার ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত করা হয় দক্ষিণ বাংলার খুলনাঞ্চলের মানুষদের বেশ কিছু দাবির মধ্যে অন্যতম প্রাণের দাবির একটি অংশ হিসেবে। ইতিহাস সাক্ষী রয়েছে দেশের সপ্তম টেস্ট ভেন্যুর স্বীকৃতি হিসেবে খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম নামে এক সময় পরিচিত থাকলেও পরবর্তীতে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের স্নেহের ভ্রাতুষ শেখ আবু নাসের স্টেডিয়াম নামে।

এবং ওই বছর ২০০৪ সালে এই স্টেডিয়ামটি উদ্বোধনের মধ্য দিয়ে আই সি সি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ এর কিছু খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

আরো উল্লেখ রয়েছে যে – ২০০৪ সালে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ছিল মাত্র ১৫ হাজার, সেটি মাত্র দুই বছরের ব্যবধানে ২০ হাজার ধারণ ক্ষমতায় সম্প্রসারণ করা হয়। পাশাপাশি শেখ আবু নাসের স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার ভেন্যু হিসেবে অনুমোদন পেয়ে যাত্রা শুরু করে ২০০৬ সালেই প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে খুলনা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হলেও তারপর থেকে খেলাধুলার কোন নাম গন্ধই আর এই স্টেডিয়ামে নাই। পড়ে আছে শুনশান নিরবতায় বহুদিন ধরে এই মাঠে কোনো খেলোয়াড়দের পদচারণা নাই। দর্শকের আনাগোনা নাই। ভাষ্যকার কক্ষের ভাষ্যকারের কন্ঠে উত্তেজিত চার ছয় ও উইকেট পতনের এর কোন উচ্ছ্বাসিত উল্লাস ও নাই। বর্তমানে স্টেডিয়ামটি শুধুই পড়ে আছে কালের সাক্ষী হয়ে।

তবে স্টেডিয়ামটি পুনর্জীবিত করে খেলাধুলা শুরুর মধ্য দিয়ে খুলনার সকল ক্রিকেট প্রেমীদের উচ্ছুক ভীর প্রাণচঞ্চল্যতায় মুখরিত হয়ে উঠুক তারই প্রত্যাশায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বিভিন্ন সময় মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে ক্রিকেট স্টেডিয়ামটিতে পুনরায় আন্তর্জাতিক ও আঞ্চলিক খেলার ভেন্যু শুরু করার দাবি উত্থাপনের মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন খুলনার যুবসমাজের প্রাণকর্তা এবং ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ শহীদ আবু নাসেরের সন্তান শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অতপ্রতভাবে জড়িত থাকা সত্ত্বেও স্টেডিয়ামটির ক্ষেত্রে কোন সুফল পাচ্ছে না খুলনার ক্রিকেটপ্রেমী মানুষেরা। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আক্ষেপ করে আরো বলেন আমলাতান্ত্রিক সকল জটিলতা কাটিয়ে ১২১ কোটি টাকারপ্রকল্পটি দ্রুত ছার করে স্টেডিয়ামটি খুলনাবাসীর প্রত্যাশা অনুযায়ী নির্মাণ করে আন্তর্জাতিক খেলার উপযোগী করার জন্য খুলনা বিভাগের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামটি সংস্কার করে ধ্বংসস্তূপের হাত থেকে রক্ষা করে দেশের দক্ষিণ বাংলার খুলনা বিভাগের ক্রিকেটপ্রেমী মানুষদের প্রত্যাশা পূরণ করতে পুনরায় আঞ্চলিক প্রিমিয়ার লিগ সহ আন্তর্জাতিক খেলার ভেন্যুর মাধ্যমে অন্ধকারে পড়ে থাকা স্টেডিয়ামটি আবারও আলোয় ঝলমল হয়ে উঠুক। এতে এক দিকে যেমন খেলাধুলার প্রতি মানুষের আকাঙ্ক্ষা মিটবে অপরদিকে ব্যবসায়ী দিক থেকেও খুলনার ব্যবসায়ীরা অনেকাংশে লাভবান হবে। এমনিতেই খুলনার অসংখ্য শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে মৃত্যু শিল্পে পরিণত হয়েছে খুলনা। সে লক্ষ্যে আমরা মনে করি স্টেডিয়াম টি পুনরায় সংস্কার করে অতি দ্রুত খেলাধুলার ব্যবস্থা করলে খুলনা কিছুটা হলেও প্রাণচঞ্চল্যতা ফিরে পাবে। পাশাপাশি খেলাধুলা চলাকালীন সময়ে বহিরাগত দর্শক খুলনায় আগমনের লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য অনেকাংশে সম্প্রসারিত হয়ে লাভবান হবে ব্যবসায়ীরা পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আনাগোনা বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST