ঢাকাMonday , 16 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ধনীদের উপর গরীবের অধিকার আছে ইউএনও শাম্মী কায়সার।

দেশ চ্যানেল
March 16, 2026 9:48 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় সরকারি জাকাত তহবিলে ধনাঢ্য ব্যাক্তিদের জাকাতের টাকা জমা দেওয়ার জন্য স্থানীয় ইমাম ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে সেমিনার  অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ইসলামি ফাউন্ডেশনের এফ এস মোঃ শফিকুল মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

এসময় আরো বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামির আমীর মাওলানা মোঃ হাদিউজ্জামান, ইসলামি ফাউন্ডেশনের এফ এস মোঃ শফিকুল মোল্যা সহ উপজেলার সকল মসজিদের ইমাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শাম্মী কায়সার বলেন ধনীদের উপর গরীবের অধিকার আছে। বর্তমান সরকার ধনীদের জাকাতের টাকা ইসলামি ফাউন্ডেশনের জাকাত তহবিলে জমা করার জন্য ইমামদের প্রতি আহব্বান জানান।আপনাদের এলাকায় যখন ধনীব্যাক্তিরা আসেন তখন তাদের সংগে আপনাদের আলাপচারিতা হয়ে থাকে। সেই সময় আপনারা এই কথা তাদের কাছে তুলে ধরবেন। এভাবে আপনারা কাজ করলে সরকারের ফান্ডে জাকাতের অর্থ জমা হবে।

পরর্বতীতে এলাকায় গরীব দুস্তদের বাছাই করে ওই জাকাতের অর্থ প্রদান করে স্বাবলম্বী করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST