ঢাকাThursday , 15 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

দেশ চ্যানেল
February 15, 2024 5:00 am
Link Copied!

মোকছেদুল ইসলাম

নওগাঁয় মাদক মামলায় রাইহান মন্ডল নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ওই যুবককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক এস, এম, মনিরুজ্জামান এ কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্ত রাইহান মন্ডল পত্নীতলা উপজেলার অষ্টমাত্রাই গ্রামের আব্দুর রউফ কবিরাজের ছেলে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন (এপিপি) মোজাহার আলী। রায় ঘোষণার পর তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করা হয়েছিলো। এরপর দীর্ঘ শুনানি শেষে আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন বিচারক। এর মধ্য নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কাছে একটি সতর্কমূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক ব্যবসায়ী এবং যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST