ঢাকাWednesday , 24 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পত্নীতলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম |

দেশ চ্যানেল
April 24, 2024 7:58 am
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁর পত্নীতলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য কে সামনে রেখে পত্নীতলা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা পরিষদ চত্ত্বরের মাঠে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে থেকে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ পপি খাতুন, পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেফালী খাতুন, নওগাঁ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুর রহমান,পত্নীতলা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাসুদুর রহমান, নওগাঁ সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কৃষ্ণা রানী পাল, আএাই উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রাজা আহমেদ প্রমুখ, উপস্থিত ছিলেন। আগামী ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ৭৪টি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ১২০০ জন সদস্যদের মাঝে ৮৫০ জনকে দায়িত্ব পালনের জন্য বাছাই করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST