ঢাকাFriday , 12 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় বিষাক্ত মদ্যপানে তিন যুবকের মৃত্যু

দেশ চ্যানেল
April 12, 2024 2:27 am
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নাঈমুর রহমান নিশাত (২০)।

এদিকে ঘটনার পর নিহতদের আরেক বন্ধু মুক্তার হোসেন আত্মগোপন করেছেন।

নিহত শারিকুল ইসলাম পিন্টুর বাবা আক্কাস আলী বলেন, বিকেল ৩টার দিকে ছেলে পিন্টু খাওয়াদাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর জানতে পারি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না।

স্থানীয় পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে বিলউরাইল গ্রামের মাঠে চার বন্ধু এক সাথে মাদপান করেন। এর কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আশিক মারা যান। অন্য দু’জনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদরঘাটে দুর্ঘটনা: দুই লঞ্চের রুট পারমিট বাতিল, তদন্ত কমিটি গঠন

ঈদের দিন পাহাড়ে ঘুরতে গিয়ে প্রাণ গেলো তিনজনের

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ কুমার বলেন, হাসপাতালে নেয়ার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এরপর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।

মদ্যপানে যুবকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করলেও ওসি বলেন, স্থানীয়সহ বিভিন্নভাবে জানা যাচ্ছে তারা ঈদের আনন্দ উদযাপন করতে মদপান করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি অপর বন্ধু মুক্তার হোসেন আত্মগোপন করেছেন। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করতে পারলে ঘটনার মূল বিষয়টি জানা সম্ভব হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST