ঢাকাTuesday , 27 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তিসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে নাশকতার মামলা।

দেশ চ্যানেল
August 27, 2024 12:33 pm
Link Copied!

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কেন্দ্রীয় যুবলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার,সহ ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে নড়াগাতি থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের বিশ্বাস বাদী হয়ে সোমবার (২৬ আগষ্ট)

বিজ্ঞাপন

রাত সাড়ে ৭টার দিকে নড়াগাতী থানায় এ মামলা দায়ের করে। মামলা নং ১/২৬/।

এজাহার সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে উপজেলার চাপাইল কালিয়া সড়কের উপর দেশীয় ও আগ্নে অস্ত্রসহ আওয়ামী লীগের প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী সমর্থক সরকার পতনের উদ্যেশ্য বে-আইনি সমাবেশ করে এবং সরকার বিরোধী মিছিল করে ত্রাস সৃষ্টি করে। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বাড়ির মালামাল লুটপাটের চেষ্টা করে এবং তাদেরকে খুল জখমের হুমকি দেয়। জনমনে ত্রাস সৃষ্টির জন্য হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংকের সৃষ্টি করে। এ সময় উশৃংখল নেতা-কর্মীরা আগ্নে অস্ত্র, সটগান ও বন্দুক থেকে গুলি ছুড়ে বিকট শব্দের সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করে। লোকজনের চলাচলের রাস্তায় ব্যারিকেট সৃষ্টি করে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়। এতে স্থানীয় বাসিন্দারা দিকবেদিক ছোটাছুটি করে, কান্নাকাটি করে এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি করে। এ সময় বিএনপির নেতা-কর্মী সমর্থকরা তাদের বাড়িঘর ছেড়ে আসেপাশের গ্রামে আশ্রয় নেয়।

 

এ ব্যাপারে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৮ জনকে আসামি করে নাশকতার একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST