ঢাকাTuesday , 5 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ১৪তম উপজেলা কাব স্কাউটস সমাবেশের উদ্বোধন

দেশ চ্যানেল
December 5, 2023 11:57 am
Link Copied!

জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের লোহাগড়ায় ১৪তম উপজেলা কাব স্কাউটসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে সমাবেশের উদ্বোধন করেন।

লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে মঙ্গলবার হতে চার দিন ব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরোও উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, নড়াইল জেলা স্কাউটের সাধারন সম্পাদক লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,শাহবাজ মাজীদিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষিকা নারর্গিস সুলতানা,লোহাগড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমানা, হান্নান বিশ্বাস, শাহ আলমগীর, সৈয়দ মমিনুল হক, কামাল হোসেন, মাসুদুল হক, এসকে আজাদ রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েকটি কাব দল অংশ গ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST