ঢাকাTuesday , 9 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

দেশ চ্যানেল
April 9, 2024 9:41 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়ার শালনগর ইউপির শিয়েরবর বাজারের পাশে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু রাবেয়া (৫) এর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯এপ্রিল) সকালে মধুমতি নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সোমবার বিকালে সে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রাবেয়া।

 

শিয়েরবর গ্রামের রাবেয়ার পিতা হিরু মোল্যা বলেন,রাবেয়া সোমবার বিকালে প্রতিবেশী কয়েকজন শিশুর সাথে মধুমতি নদীতে গোসল করতে যায়। রাবেয়া বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন নদীর পাড়ে ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।

 

সংবাদ পেয়ে রাতে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল ঘটনাস্থলে আসে ,তবে রাত বেশী হওয়ার কারনে উদ্ধার অভিযান করতে পারেনি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন নদী থেকে ভাঁসমান অবস্থায় রাবেয়ার লাশ উদ্ধার করে।

 

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম,তবে রাত বেশী হওয়ায় কারনে ডুবুরিরা উদ্ধার অভিযান করতে পারেনি।

 

এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন,মধুমতি নদী থেকে তার ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST