মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
গত বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে নারায়ণগঞ্জ-৫ (বন্দর-সদর)আসনের ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।এবিএম সিরাজুল মামুন এই আসনের বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী।গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন করেছেন।একই সঙ্গে তারা প্রধান নির্বাচন কমিশনের কাছেও পুনর্গণনার আবেদন করবেন বলে জানিয়েছেন।দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেন-আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে,নারায়ণগঞ্জের মানুষের আকাক্ষা ছিলো মানুষ যেভাবে ভোট দিয়েছে যেভাবে দেওয়াল ঘড়ির পক্ষে জোয়ার ছিল সেটার প্রতিফলন পাইনি।বিভিন্ন অভিযোগ-অসঙ্গতি আসছে আমরা দেখছি।আমার ভোটাররা খুবই ব্যথিত এবং ক্ষুব্ধ।আমরা আশা করছি ন্যায়বিচার পাবো।সরকারি ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর)আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম ধানের শীষ প্রতীক বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সিরাজুল মামুন পেয়েছেন প্রায় ১ লক্ষ ভোটের বেশি,কিন্তু তিনি দাবি করেন ফলাফল তার অনুকূলে নাও এসেছে।এবিএম সিরাজুল মামুন অভিযোগ করেছেন যে-তার আসনের ভোট গণনায় অনিয়ম ও পক্ষপাতিত্ব হয়েছে, এবং তিনি দাবি করেন যে সঠিক ও ন্যায্য ফলাফল নিশ্চিত করতে ভোট পুনর্গণনা করা উচিত।এই দাবির পটভূমিতে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।অভিযোগ সম্পর্কে তিনি আরো বলেন-আমাদের অভিযোগ হলো মিডিয়াতে খবর আসছিল আমরা ১ লাখ ১৪ হাজার ভোটে বিজয়ী হয়েছি। এটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।সেই সঙ্গে আমাদের নিয়োগপ্রাপ্ত পোলিং এজেন্টরা কারচুপিসহ বিভিন্ন অভিযোগ করছেন সেগুলো আমরা পরে বিস্তারিত বলবো।এই মনোনয়ন ও ফলাফল এলাকা ও নির্বাচনী রাজনীতিতে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে,বিশেষত যখন বিএনপি ও অন্যান্য দলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভিন্নমত ও দাবির সুর বাড়ছে।

