কুমিল্লা তিতাস প্রতিনিধি মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর দাউদকান্দি উপজেলার গোমতী-মেঘনা ব্রিজের নিচে থেকে আরশাদ মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ পাওয়া গিয়েছে। তিনি তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা।
তিনি গত ৭ জুন শুক্রবার বিকাল হতে নিখোঁজ হন, পরে বিভিন্ন এলাকায় মাইকিং সহ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার এবং পোস্টারিং করে তার নিখোঁজ সন্ধান করা হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর আজ ১০ জুন সোমবার সকালে ওই বৃদ্ধের মরদেহ মিললো গোমতী-মেঘনা সেতুর নিচে। তিনি তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দামের দাদা। কোন শত্রুতার জের ধরে হয়েছে কিনা এখন পযর্ন্ত কোন সূত্রে জানা যায়নি।

