ঢাকাFriday , 12 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা, স্থানীয়দের হাতে ঘাতক আটক।

দেশ চ্যানেল
July 12, 2024 3:08 pm
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধ

পঞ্চগড় সদর উপজেলায় মোছাঃ মুস্তাকিন বেগম মুক্তা (৩০) নামে এক গৃহবধূকে দিনে দুপুরে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে ওহাব আলী (৩৫) নামে এক যুবক। দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোছাঃ মুস্তাকিন বেগম মুক্তা অমরখানা ইউনিয়নের খালপাড়া গ্রামের মোঃ আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আশরাফুল ইলামের বাড়িতে আশরাফুল ইসলামের বাবা মোঃ আফসার আলীর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে যান। গিয়ে দেখেন মোছাঃ মুস্তাকিন বেগম মুক্তা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশে চাপাতি হাতে ঘাতক ওহাব আলী। এ অবস্থা দেখে স্থানীয়রা গ্রাম পুলিশের সাহায্যে ঘাতক ওহাব আলীকে আটক করেন। দ্রুত ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ওহাব আলীকে নিয়ে যান। এদিকে স্বামী আশরাফুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় আহত মুস্তাকিন বেগম মুক্তাকে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত মুক্তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

জানাযায়, ঘাতক ওহাব আলির বাড়ি পঞ্চগড় বোদা উপজেলার পাথরাজ এলাকায়। তিনি আহত মোছাঃ মুস্তাকিন বেগম মুক্তার আগের স্বামীর চাচাতো ভাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST