ঢাকাMonday , 25 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নৌকার বিরোধীদের পা ভেঙে দেয়ার হুমকি

দেশ চ্যানেল
December 25, 2023 10:10 am
Link Copied!

পঞ্চগড় জেলা সংবাদদাতা:

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, নৌকার বিপক্ষে যারা ভোট করছে ৭ তারিখের পরে তাদের পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিলেন।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার অনুসারী ও সমর্থক।জানা যায়, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তিনি।
রোববার রাতে অমরখানা ইউনিয়নের কাজির হাট বাজারে নৌকা মার্কার সমর্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী বক্তব্য দেয়ার সময় চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এ হুমকি দেন।
এ সময় বক্তব্যে তিনি নির্বাচনের অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও তার কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে বলেন,যারা নৌকাকে ব্যবহার করে দীর্ঘ দিন চলেছে,এখন নৌকার বিরোধীতা করে, এদেরকে চিহ্নিত করে রাখবেন৷ ৭ তারিখের পরে এই সমস্ত লোককে নৌকার আশেপাশে দেখলে প্রয়োজন বোধে তাদের ঠেঙ্গগুলো ভেঙে দেয়া হবে। এদেরকে খন্দকার মোস্তাক বলা হয়।
পরবর্তীতে হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলা জুড়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।
এর আগেও নৌকা মার্কার প্রার্থীর অনুসারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এমন হুমকি প্রদান করলে।নির্বাচন অনুসন্ধান কমিটি ওই প্রার্থীকে শোকজ করেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন,নৌকা মার্কার সমর্থক যে চেয়ারম্যান প্রকাশ্যে হুমকি দিলেন এতে আচরনবিধি লঙ্ঘন হয়েছে। আমি আশা করি রিটার্নিং অফিসার এর যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন৷ এতে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি,আমাদের আস্থা ও বিশ্বাস ফিরে আসবে যে নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST