ঢাকাWednesday , 28 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 28, 2024 12:28 pm
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি,।

”অনিয়ম যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ করা তখন দায়িত্ব হয়ে যায়” এই প্রতিপাদ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সংকট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে পঞ্চগড়বাসীর ব্যানারে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সামনে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের পাশে দাড়িয়ে আধাঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, হাসপাতালের নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। নিম্ন মানের স্বাস্থ্যসেবা বাড়ানো ও রোগীর সাথে সেবা সংশ্লিষ্টদের ভাল আচরণ করা আবশ্যক। একই সাথে হাসপাতালের আড়াইশ শয্যা নতুন ভবনের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান।

পরে পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান মানববন্ধনে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মানববন্ধনে গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার যুগ্ন আহব্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন সদস্য সচিব মিঠু ইসলাম, তৌকির আহম্মেদ, তানজিদ আহম্মেদ, মজিবুল ইসলাম প্রমূখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST