পঞ্চগড় প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড়ের আটোয়ারী এবং সদর উপজেলায় খাল খনন কাজ শেষে প্রায় তেরো লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন দুই উপজেলা নির্বাহী অফিসার। খালখননে সচ্ছতা ও সৌন্দর্যযবর্ধনের জন্য প্রধান মন্ত্রীর শুভেচ্ছা পেয়েছেন তারা।
জানাগেছে জেলার আটোয়ারী উপজেলায় খাল খননের কাজ শেষে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা ফেরৎ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী। । আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা খালের খনন কাজ সমাপ্ত করে অবশিষ্ট এই টাকা সরকারি কোষাগারে ফেরৎ পাঠানো হয়। অন্যদিকে পঞ্চগড় সদর উপজেলার রজলী টাংগন ব্রিজ থেকে রজলীপাড়া এলাকায় ৬৩০ মিটার খাল পুনঃখনন এবং ৬০ মিটার নতুন সংযোগ খাল খননের কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। ইউএনও ফাহমিদা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পে মোট ৬৯০ মিটার খালের কাজ শেষ হওয়ার পর অব্যয়িত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এই প্রকল্পের বাজেট ধরা হয়েছিলো ৩৮ লক্ষ টাকা।
বাকডোকরা খাল খনন কর্মসূচিতে মোট বরাদ্দ ধরা হয় ৫১ লক্ষ ৫৩ হাজার ৯৯৫ টাকা । এই খাল খনন সম্পাদনের পর বেচে যায় ৯ লক্ষ ৩৯ হাজার ১৯১ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী ও ফাহমিদা সুলতানা এই ভালো কাজের প্রশংসা কুড়িয়ে প্রধানমন্ত্রী কর্তৃক শুভেচ্ছা প্রাপ্ত হয়েছেন ।
এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবীর সাথে কথা বললে তিনি জানান, গত ৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারাদেশের ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একটি মতবিনিময় সভা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে এই জেলা থেকে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমি উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আটোয়ারী উপজেলার খাল খনন প্রকল্পের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টিকে গুরুত্বারোপ করে পরবর্তী এ ধরনের খাল খনন প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাদের নির্দেশনাও প্রদান করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন সরকারি অর্থ জনগণের সম্পদ। প্রয়োজনীয় কাজ শেষে অব্যয়িত অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। এ কাজের জন্য মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পেয়েছি। এটা নি:সন্দেহে অনেক উদ্দিপনার। সামনের দিনে এরকম উৎসাহ ভালো কাজে আরও আগ্রহী করে তুলেছে।

