ঢাকাWednesday , 12 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবি মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের চেষ্টা। 

দেশ চ্যানেল
June 12, 2024 2:21 pm
Link Copied!

মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি ‌

জয়পুরহাটের পাঁচবিবি মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে জোর করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে,

পাঁচবিবি থানার অভিযোগ সূত্রে এবং সরজমিনে গিয়ে জানা যায়, মিজানুর রহমান এবং মোস্তাফিজুর রহমান

পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসিতেছে, ভুক্তভোগী মিজানুর হমান বলেন, ৩৮৯ দাগে ১৬শতাংশ জমি ৩৫ বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসছি,

হঠাৎ করেই আমাদের এই সম্পত্তি গত কয়েকদিন থেকে বিবাদী আবু কালাম, তাহার দুই ছেলেসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র লাঠিসোটা সহ আমাদের হুমকি ধামকি দিয়ে মারপিট করে জমি দখলের চেষ্টা করে,

এ বিষয়ে মিজানুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন,

মিজানুর রহমান বলেন, দুই পক্ষকে নিয়ে পাঁচবিবি থানার এএসআই সোহেল কাগজপত্র দেখে আপস করার চেষ্টা করেন, কিন্তু বিরবাদী পক্ষ কোন কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়টি নিয়ে আবু কালাম ও তার ছেলেদের সাথে কথা হলে, তাহারা বলেন, পৈত্রিক সূত্রে এবং রেকর্ড মূলে ওই জমির মধ্যে আমাদের ৬ শতাংশ আছে,

মিজানুর এবং মুস্তাফিজুর জোর করে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে খায় এবং দখল করে আছে। আমরা মিজানুর কে বলেছি আপসে আমাদের জমি মাপ যোগ করে বুঝিয়ে দেয়ার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST