মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
আসন্ন সেপ্টেম্বরে সম্ভাব্য ঝুঁকি, বিভিন্ন ধর্মীয় দিবসে সম্ভাব্য সহিংসতা মোকাবিলা ও পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ান (৩ বিজিবি) জোন অধিনায়ক লে: কর্ণেল মো: রবিউল ইসলাম এর সভাপতিত্বে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগষ্ট রবিবার সকাল ১০টায় পানছড়ি ৩ বিজিবির কনফারেন্স রুমে আসন্ন সেপ্টেম্বর সম্ভাব্য ঝুঁকি ও হুমকি পর্যালোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দপ্তরের করণীয় এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সহকারি পরিচালক মো: আব্দুল মতিন, মো: শাহ আলম, আনসার ভিডিপির প্রশিক্ষক সুলতানা আক্তার, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈষ্ণব, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পানছড়ি ব্যাটালিয়ান এর পক্ষ থেকে পানছড়ির সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত কার্যক্রম জোরদার, সম্ভাব্য ঝুঁকি আগাম শনাক্তকরণ এবং আন্তঃসংস্থা সমন্বয় আরও কার্যকর, জনসচেতনতা বৃদ্ধি ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ৩ বিজিবি জোনের পক্ষ থেকে সকল দপ্তরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

