ঢাকাMonday , 10 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ির দুই বিদ্যালয়ের আসবাবপত্রের চাহিদা পুরণ করেছেন এমপি ওয়াদুদ ভুঁইয়া।

দেশ চ্যানেল
August 10, 2026 6:06 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পানছড়ির দুই বিদ্যালয়ের আসবাবপত্রের চাহিদা পুরণ করেছেন এমপি ওয়াদুদ ভুঁইয়া।পানছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে এমপি ওয়াদুদ ভুঁইয়া পানছড়ি উপজেলার আইয়ুব নগর বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ বছর ধরে আসবাবপত্র সংকটে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে উন্নয়ন বোর্ডের মাধ্যমে বিদ্যালয় দুটিতে আসবাপত্রের ব্যবস্থা করে দেন। যার মাঝে ছিল নব্বই জোড়া বেঞ্চ, আটটি শিক্ষক টেবিল, আট জোড়া চেয়ার ও তিনটি স্টীলের আলমিরা।

১০ আগষ্ট সোমবার পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী উপস্থিত থেকে এমপি ওয়াদুদ ভুঁইয়ার পক্ষ থেকে এসব সামগ্রী বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এমপি ওয়াদুদ ভুঁইযার প্রতি কৃজ্ঞকতার কথা জানান। শ্রেনীকক্ষে সাজানো টেবিল দেখে শিক্ষার্থীরা উৎফুল্ল প্রকাশ করেন।

পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন বলেন, ‘বিদ্যালয় দুটিতে আসবাবপত্রের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছিল। বিষয়টি আমরা এমপি ওয়াদুদ ভুঁইয়াকে জানাই। তাঁর সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করা হয়েছে। এমপি ওয়াদুদ ভুঁইয়ার পক্ষ থেকে আমরা এসব সামগ্রী বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দিয়েছি।’

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় আসবাবপত্রের সংখ্যা কম ছিল। বিষয়টি এমপি ওয়াদুদ ভুঁইয়াকে অবগত করার পর তিনি তাৎক্ষণিকভাবে উন্নয়ন বোর্ডের মাধ্যমে দুই বিদ্যালয়ের জন্য আসবাবপত্রের ব্যবস্থা করে দেন।’ আইয়ুব নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদ্যালয়টি গুছানো ও সুসংগঠিত। এখানে শিক্ষার্থীর সংখ্যাও অনেক। বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে এটিকে সরকারি করার জন্য জোর দাবি জানাচ্ছি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী বলেন, ‘বিদ্যালয় দুটির শিক্ষার্থীর তুলনায় আসবাবপত্রের সংখ্যা ছিল অনেক কম। বিষয়টি এমপি ওয়াদুদ ভুঁইয়াকে অবগত করার পর তিনি তাৎক্ষণিকভাবে উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করে দেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST