ঢাকাWednesday , 10 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাবনার সাঁথিয়ায় পুলিশ কর্মকর্তার (এএসপি) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট।

দেশ চ্যানেল
July 10, 2024 1:52 pm
Link Copied!

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ

পাবনার সাঁথিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল কালাম আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের ঘরের আলমারী ও শোকেচ ভেঙ্গে নগদ ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বুধবার (১০জুলাই) ভোর রাতে সাঁথিয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গাজীপুর র‍্যাবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় এএসপি বেড়া সার্কেল আবুল কালাম আজাদ ও সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। I

জানা গেছে, সাঁথিয়া পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামে বুধবার ভোর রাতে ১০/১২ জনের একদল ডাকাত এএসপি আবুল কালাম আজাদের ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের বাড়িতে বসত ঘরের বারান্দার গ্রিল কেটে দুটি শয়ন কক্ষের দরজা ধাক্কায় ও ডাকাডাকি করে। এ সময় একটি শয়ন কক্ষে অবস্থানরত ব্যবসায়ী আব্দুল সালাম ও অপর কক্ষে থাকা তার ছেলে জুয়েল রানা দরজা খুলে দেয়া মাত্রই ডাকাতদল অস্ত্রের মুখে তাদেরকে বেঁধে ফেলে। জুয়েল বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং তাকেও বেধে ফেলে। পরে ডাকাতদল উভয় কক্ষের আলমারীর তালা ভেঙ্গে নগদ ১৫ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে বাড়ির মালিক আব্দুস সালাম জানান।

 

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি হওয়া মাল উদ্ধার ও আসামীদের আটকের জন্য পুলিশী অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

 

এ বছর গত ৫মে রাতে সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামে জনতা ব্যাংক সাঁথিয়ার আতাইকুলা শাখার জার মঞ্জুরুল হকের বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST