ঢাকাWednesday , 12 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ হয়রানির প্রতিবাদে চালকদের সড়ক অবরোধ।

দেশ চ্যানেল
June 12, 2024 3:16 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ মামলার নামে হয়রানি ও গাড়ি আটক করে থানায় নেয়ার প্রতিবাদে, মহাসড়ক অবরোধ করেছে মাইক্রোবাস চালকরা।মঙ্গলবার (১১ জুন) বিকাল ৬ টায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর বাজারে এ অবরোধ পালন করে।এতে দুই পাশের সড়কে আটকা পড়ে শতশত গাড়ি ও পথচারী।সন্ধ্যা ৭ টায় শ্রমিক ইউনিয়নের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

 

মাইক্রোবাস চালকরা জানায়,তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে আসা যাওয়াতে যত সমস্যা।অন্য জায়গায় গেলে কোন সমস্যা নাই।কাগজ নাই পুলিশ মামলা দিবে ঠিক আছে কিন্তু গাড়ি আটক করে থানায় নিয়ে যায়।এতে আমরাসহ রোগি বা দুরের যাত্রীরাও হয়রানির স্বীকার হয়।টাকা কাছে না থাকলে মামলা ভাঙ্গানোর সময়টাতো দিতে হবে।

 

জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বদরুল আলম জানান,পুলিশ গাড়ি আটকাবে, মামলা দিবে এটা স্বাভাবিক।তারপরও মানবিকতা দেখায় পুলিশ।তবে যে গাড়িটা আটকানো হয়েছে সেটা আক্রোস মুলক মনে হচ্ছে।

 

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা জানান, সরকারি নির্দেশনা আছে ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে।

এজন্য যানজটমুক্ত ও নিরাপদ সড়ক রাখতে ফিটনেসহীন গাড়ির বিষয়ে অভিযান পরিচালনা হচ্ছে।তার জন্য একটি গাড়িকে মামলা দেওয়ায় সড়ক অবরোধ করছিল চালকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST