ঢাকাThursday , 21 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই খুলনায় অভুতপূর্ব উন্নয়ন হয়েছে!

দেশ চ্যানেল
December 21, 2023 10:14 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

খুলনা-২আসনের সাবেক সংসদ সদস্য নৌকার প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল বলেছেন একটি শান্তি সমৃদ্ধি খুদা দারিদ্র্যমুক্ত সুন্দর উন্নয়নশীল বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের দেশ গড়ার অনুপ্রেরণার আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে জাতির পিতার এদেশের অবহেলিত মানুষদের জন্য
যে সকল স্বপ্ন অপূরণ ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তানারই সুযোগ্য উত্তরসূরী গণতন্ত্রের মানুষ কন্যা এদেশের সফল রাষ্ট্রনায়ক উন্নয়নের অদম্য অগ্রযাত্রার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরালস প্রচেষ্টায় বাংলাদেশ আজ খুদা ও বেকার মুক্ত সারা বিশ্বের বুকে একটি উন্নয়নশীল উন্নত বাংলাদেশে রূপান্তরিত হয়েছে।
আর এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি আওয়ামী লীগের সকল প্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার জন্য খুলনা নগরীর ২৭ নং ওয়ার্ডের নির্বাচনী জনসমাবেশের মাধ্যমে দেশ তথা খুলনা বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র।
এ সময় তিনি বিগত দিনে আওয়ামী লীগ সরকার কর্তৃক খুলনার অভূতপূর্ব উন্নয়নের দিক তুলে ধরে বলেন আমরা ক্ষমতা পেয়ে ক্ষমতা সদ্বব্যাবহার করে খুলনাকে একটি রোল মডেল তিলোত্তমা নগরীতে পরিণত করেছি।
নগরবাসী যথাসম্ভব অবগত আছেন বিগত বিএনপি সরকারের আমলে অন্ধকার থাকা খুলনা কে আমরা ক্ষমতায় এসে আলোকিত করেছি, খুলনায় আধুনিক রেলস্টেশন উপহার দিয়েছি, রূপসা সেতু উপহার দিয়েছি, ময়ূর নদী খননের মাধ্যমে দূষণমুক্ত করেছি,উন্নয়ন কার্যক্রম প্রক্রিয়ার মাধ্যমে ড্রেনেজ সংস্কার সড়ক উন্নয়ন এবং ওয়াসা প্রকল্পের মাধ্যমে নগরবাসীকে বিশুদ্ধ সুপেয় পানি পানের সুব্যবস্থা, তিন লাইন বিশিষ্ট সড়ক, শেখ শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ২৫০ সয্যা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল আধুনিকরণ, খুলনায় শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, ডেন্টাল হসপিটাল, খুলনার অন্যতম বিচার কার্যক্রমের স্থান আদালত ভবন বহুতল বিশিষ্ট আধুনিকায়ণ, খুলনা পুলিশ সুপারের কার্যালয় আধুনিকায়ণ করা, নগরবাসীর শিশুদের বিনোদনের জন্য শেখ রাসেল ইকো পার্ক সহ অসংখ্য বিনোদন কেন্দ্র গড়ে তুলে মানুষের যান্ত্রিক জীবন থেকে কিছুটা হলেও স্বস্তির প্রশান্তি ফিরিয়ে দেওয়ার জন্য এ সকল ব্যবস্থা করা হয়েছে।
তাছাড়া আগামীতেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে চমকপ্রদভাবে খুলনা উন্নয়নের আরো বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করে খুলনাবাসীকে উপহার দেবেন প্রধানমন্ত্রী।
সেই অঙ্গীকার করে গেছেন খুলনার বৃহৎ জনসভার মাধ্যমে অসংখ্য প্রকল্প উদ্বোধন করেছেন তার বাস্তবতা ও সুফল খুলনাবাসী ভোগ করবে।
এ সময় তিনি আরো বলেন দেশ ও জাতির উন্নয়নে জীবন বাজিয়ে রেখে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু কন্যা নিরালস প্রচেষ্টায় শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, বিদ্যুৎ, শিল্প কৃষি সহ বহুমুখী কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রেখেছেন। আর সেই উন্নয়নের ছোঁয়া খুলনাবাসী ও ভোগ করছেন।
আর শেখ হাসিনার এই উন্নয়ন কে আরো তুরাম্বিত করতে নৌকাকে বিজয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবার প্রধানমন্ত্রী করতে হবে। সেজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের কেন্দ্রে আনতে হবে। তাছাড়া মনে রাখতে হবে একাত্তরের পরাজিত শত্রুরা থেমে নেই।
ওরা বড় ধরনের নাশকতা করতে না পারে সেজন্য সকলকে রাজপথে এবং ভোটের মাঠ দুটোতেই থাকতে হবে। কারন বিএনপি দেশের একাত্তরের পরাজিত শক্তি রাজাকার বাহিনী জামাত ইসলামকে সাথে নিয়ে নীল নকশা অপকর্মে মেতে উঠে দেশে জ্বালাও পোড়াও রাজনীতি অব্যাহত রেখেছে তারই দৃষ্টান্ত গত হরতালের দিন ভোরে রেলের বগিতে অগ্নি সংযোগের মাধ্যমে একটি নিষ্পাপ শিশুসহ নিরাপরাধ ৪ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ।
তার পরেও তারা থেমে নেই গণতান্ত্রিক দেশের গণতন্ত্র হরণ করার লক্ষ্যে এবং দেশের জনগণের ভোট অধিকার ছিন্ন করতে একের পর এক নিষ্ক্রিয় কর্মসূচি দিয়ে দেশের সাধারণ মানুষদের জানমালের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তাই বিএনপি জামাতের সকল অপরাজনীতিকে প্রতিহত করে আগামী ৭ জানুয়ারি সকল নেতাকর্মীদের ভোটারদের সাথে নিয়ে মাঠে থেকে শত স্ফূর্ত উৎসবমুখর পরিবেশ একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য আপনাদের কাছে আশা ব্যক্ত করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST