ঢাকাTuesday , 12 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থীতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়লেন সাম্মী আহম্মেদ।

দেশ চ্যানেল
December 12, 2023 1:58 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ। এ সংক্রান্ত আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহন করেছে। সাম্মী আহম্মেদের ওই আবেদনের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ডক্টর সাম্মী আহম্মেদ বরিশাল -৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ছিলেন।

মনোনয়ন বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম তার প্রার্থীতা বাতিল করেন।তবে ইসিতে করা তার আপিলের শুনানি হবে আগামীকাল (১৩ ডিসেম্বর) বুধবার।

সংশ্লিষ্টদের মতে, সাংবিধানিক আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিলের আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হয়, যা তিনি করেছেন। ডক্টর সাম্মী আহম্মেদ গত ৩০ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া আবেদনের কপিতে দেখা গেছে অস্ট্রেলিয়ান সরকার ডক্টর সাম্মী আহম্মেদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করার আবেদন গত ৮ ডিসেম্বর গ্রহন করেছেন। যার আইডি নাম্বার ১৮৫৫৫৩৩৪১।

এ বিষয়ে ডক্টর সাম্মী আহম্মেদ বলেন, তিনি ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। সে দেশের সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহন করেছেন।

প্রমান পত্র প্রসঙ্গে সাম্মী আহম্মেদ বলেন, যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন তাই এ নিয়ে কোন মন্তব্য করছি না। ইসির রায় ঘোষণার পর সংবাদ সম্মেলন করবো।

ডক্টর সাম্মী আহম্মেদের বিরুদ্বে দ্বৈত নাগরিকের অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ।তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকা অবস্থায় সাম্মী আহম্মেদ নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাংবিধানিকভাবে তার প্রার্থীতা ফিরে পাওয়ার সুযোগ নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST