ঢাকাSunday , 26 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় মাদক কারবারীরা কুপিয়ে জখম করেছে এক যুবককে

দেশ চ্যানেল
November 26, 2023 6:03 pm
Link Copied!

মোঃ রইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ ফতুল্লার ইদ্রাকপুর  এলাকায় মাদক কারবারীরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে রাব্বি(২৮)নামের এক যুবককে।ঘটনাটি ঘটেছে রবিবার রাত প্রায় ৯টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বোরহান হাজীর ইটের ভাটায়।আহত যুবক রাব্বি ফতুল্লা থানার দাপা ইদ্রাপুর এলাকার রব ড্রাইভারের ছেলে।স্থানীয়দের সূত্রে জানা যায়-ফতুল্লার শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী শান্ত,দাপা বেপারী পাড়ার জয় নামের আরো ৫-৬ জন সহ দেশীয়  অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রাত ৯ টার দিকে দাপা ইদ্রাকপুর এলাকার বোরহান হাজীর ইটের ভাটার পিছনে খালি জায়গায়,রাব্বিকে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায়।মাদক কারবারীরা দেশীয় অস্ত্রসস্ত্রে রাব্বিকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।মাদক কারবারীদের কবল থেকে বাঁচতে রাব্বি ডাক চিৎকার করতে থাকে।রাব্বির ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে,রক্তাক্ত জখম অবস্থায় রাব্বিকে রেখে মাদক কারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় স্থানীয়রা রাব্বিকে দেখতে পেয়ে,তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আহতের অবস্থা গুরুতর হওয়ার কারনে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।ঘটনার ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম জানান-ঘটনার ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি।যদি আমরা ঘটনার ব্যাপারে অভিযোগ পাই,তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST