ঢাকাWednesday , 27 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অ্যাড‌: শাহীন হত‌্যা মামলায় কাউন্সিলর আমিনুল কারাগারে

দেশ চ্যানেল
March 27, 2024 4:42 pm
Link Copied!

মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়ার বিএন‌পি নেতা অ্যাড‌ভো‌কেট শাহীন হত‌্যা মামলায় হাজিরা দি‌তে গি‌য়ে গ্রেফতার হ‌য়ে‌ছেন বগুড়া মোটর মা‌লিক গ্রু‌পের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম‌।

 

আজ বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদাল‌তে হা‌জিরা দি‌তে গে‌লে বিচারক একেএম মোজা‌ম্মেল হক চৌধুরী তা‌কে গ্রেপ্তা‌রের পর কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে আদালত প‌রিদর্শক মোসা‌দ্দেক হো‌সেন ব‌লেন, অ‌্যাড‌ভো‌কেট শাহীন হত‌্যা মামলায় ইতোপূ‌র্বে তার হা‌জিরা বাকি ছি‌ল। আজ তি‌নি আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন আবেদন কর‌লে আদালত তার জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার নিশিন্দারা উপশহর বাজার এলাকায় দুর্বৃত্তরা বগুড়া সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম শাহীনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে।

উক্ত ঘটনায় পরদিন নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী বাদী হয়ে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহ মোট ১১ জনের নামে মামলা দায়ের করেন। বগুড়া মোটর মালিক গ্রুপের চলমান বিরোধ নিয়ে শাহীনকে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

পরে ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় ঢাকার মতিঝিল এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই সময় আসামিদের গ্রেপ্তারের পর পুলিশ সাংবাদিক সম্মেলনে জানিয়ে ছিলো, জেলা মোটর মালিক গ্রুপের নেতৃত্ব নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের কারণেই শাহীন খুন হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST