ঢাকাWednesday , 20 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ইউনুস ব্যাপারী নামের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

দেশ চ্যানেল
December 20, 2023 3:20 pm
Link Copied!

মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য মামলায় সাজাপ্রাপ্ত ইউনুছ ব্যাপারি (৫০) নামের এক আসামি বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বুধবার (২০ ডিসেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান। ইউনুছ ব্যাপারি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মৃত জহির ব্যাপারির ছেলে।
গত ১৭ ডিসেম্বর সিরাজগঞ্জ থেকে তাকে অসুস্থ অবস্থায় বগুড়ায় নিয়ে আসা হয়। তবে, মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, ইউনুছ ব্যাপারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক মাসের সাজা দেন সিরাজগঞ্জের ভ্রাম্যমাণ আদালত। গত ১৪ ডিসেম্বর তাকে কারাগারে নেয়া হয়।

কিন্তু, অসুস্থজনিত কারণে ১৭ ডিসেম্বরে তাকে বগুড়া কারাগারের মাধ্যমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে মারা যান তিনি।

তিনি আরো বলেন, মরদেহটি শজিমেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST