ঢাকাTuesday , 25 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় গ্যাস ডিলার, পাম্প ও ক্লিনিকে জরিমানা।

দেশ চ্যানেল
June 25, 2024 2:13 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ট্রাক্সফোর্স অভিযানে আসমা ট্রেডার্স, তালুকদার পাম্প ও করতোয়া এবং ভিশন ক্লিনিকে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

এই ট্রাক্সফোর্স অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম এ জরিমানা গুলো করেন। এ সময় সহযোগীতা করেন বগুড়া র‌্যাব-১২, শেরপুর থানা পুলিশ, শেরপুর ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন।

জানাযায়, হামছায়াপুর এলাকায় জীবন বিপন্ন ভাবে ওমেরা কোম্পানির ডিলার গ্যাস সিলিন্ডার মজুদ করায় আসমা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, অবৈধ ভাবে তালুকদার পাম্প বিস্ফোরক দ্রব্য তেল-গ্যাস মজুদ রেখে বিক্রয় করার অপরাধে ৩০ হাজার টাকা, ভিশন ল্যাব এন্ড হসপিটাল পরিষ্কার পরিছন্ন না থাকায় ৫ হাজার টাকা এবং করতোয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ল্যাবে ব্যবহার করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান, বগুড়া র‌্যাব-১২ ডি.এ.ডি শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স, শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স, শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ সিভিল ডিফেন্স অফিসার বখতিয়ার উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।

প্রায় দুই ঘন্টা ব্যাপি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেন, জনস্বার্থে অবৈধ তেল, গ্যাসের দোকান, বিপজ্জনক ফিলিং স্টেশন এবং বেসরকারী ক্লিনিকগুলোতে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST