ঢাকাTuesday , 24 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পায়ে মাড়িয়ে, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সু-স্বাদু লাচ্ছা তৈরি, এক লক্ষ পনের হাজার টাকা জরিমানা।

দেশ চ্যানেল
February 24, 2026 1:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শহরের আটা পাড়ার ইসলামিয়া লাচ্ছা সেমাই কারখানার এক লাখ টাকা, জেমি লাচ্ছা সেমাই” কারখানা ও বৃন্দাবন পাড়া, পনের হাজার টাকা ২ প্রতিষ্ঠানের মোট এক লাখ পনের হাজার টাকা জরিমানা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়, ১. পায়ে মাড়িয়ে সেমাই এর ময়দার ডো তৈরি করতে দেখা য়ায়। ২. অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়।  ৩. অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন এবং মোড়ক জাতকরন করতে দেখা যায়। ৪. ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করতে দেখা যায়।

এসকল উক্ত অপরাধে “ইসলামিয়া লাচ্ছা সেমাই” কারখানা, আটা পাড়া, এক লাখ টাকা এবং “জেমি লাচ্ছা সেমাই” কারখানার বৃন্দাবন পাড়ার পনের হাজার টাকা ২ প্রতিষ্ঠানে মোট এক লাখ পনের হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া ও মোঃ মেহেদি হাসান, সহঃ পরিঃ ভোক্তা অধিদপ্তর, বগুড়ার নেতৃত্বে পরিচালিত মনিটরিংয়ে মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া, মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এবং ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সাধারণ সম্পাদক, ক্যাব, উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টীম।

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST